ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

মোহামেডান ক্লাবের পরিচালক লোকমান আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২০৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) মো. লোকমান হোসেন ভূঁইয়াকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) সদস্যরা।

তেজগাঁওয়ের মনিপুরী পাড়ায় লোকমানের বাড়িতে বুধবার রাতে শুরু হয় অভিযান।

র‍্যাব সূত্র জানিয়েছে, বুধবার রাতে রাজধানীর তেজগাঁও মনিপুরী পাড়ার বাসায় অভিযান চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।

রাতে অভিযান শুরুর পর র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, সন্ধ্যার পর থেকে বাসাটি নজরদারিতে ছিল। রাত পৌনে ১টার দিকে র‌্যাব-২ এর কর্মকর্তা মেজর মোহাম্মদ আলী বলেন, আমরা তাকে (লোকমান) র‌্যাব-২ এ এনে জিজ্ঞাসাবাদ করছি।

লোকমান হোসেন ভূঁইয়ার বাড়িতে অভিযানের সময় কিছু পাওয়া গেছে জানালেও কী পাওয়া গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে চাননি এই র‌্যাব কর্মকর্তা।

এদিকে গুলশানের ফু ওয়াং ক্লাবে অভিযান চালাচ্ছে র‍্যাবের আরেক দল। শেষ খবর পাওয়া পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মোহামেডান ক্লাবের পরিচালক লোকমান আটক

আপডেট সময় : ০৯:২৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯