ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

কাউন্সিলরদের ক্যাসিনো ব্যবসায় বিব্রত নন মেয়র খোকন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৯৩ বার পড়া হয়েছে

নিজের কাউন্সিলরদের অবৈধ ক্যাসিনো ব্যবসায় সম্পৃক্ততা নিয়ে বিব্রত নন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

মঙ্গলবার দুপুরে ডিএসসিসির নগরভবনে ‘মহানগরীর অবৈধ যানবাহন বন্ধ, ফুটপাত দখলমুক্ত এবং অবৈধ পার্কিং বন্ধ করা সংক্রান্ত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিএসসিসির কাউন্সিলর মমিনুল হক সাঈদের ক্যাসিনোয় জড়িত থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, আমার একজন কাউন্সিলরের শৃঙ্খলাভঙ্গের ব্যাপারে আমাদের বোর্ড সভায় প্রশ্ন উঠেছে। তিনি ধারাবাহিকভাবে বোর্ড সভায় অনুপস্থিত ছিলেন, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছিলাম।

এ ছাড়া বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি অনুমতি ব্যতিরেকে বিদেশ ভ্রমণ করছিলেন। তাই তিনি যাতে অনুমতি ব্যতিরেকে বিদেশ ভ্রমণ করতে না পারেন বিমানবন্দর কর্তৃপক্ষকে লিখিতভাবে সেটার জন্য অবহিত করা হয়েছে বলেও জানান মেয়র।

ক্যাসিনো ব্যবসায় ডিএসসিসির কাউন্সিলরদের নাম প্রকাশ হওয়ায় জড়িত থাকায় তিনি বিব্রতবোধ করছেন কিনা- এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, এ ধরনের কর্মকাণ্ডে কোনো কাউন্সিলর জড়িত থাকতে পারে; তবে আমাদের দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে হবে। এখানে বিব্রত হওয়ার প্রশ্নই ওঠে না। আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করব, সহযোগিতা করব।

চলমান ক্যাসিনো অভিযানের বিষয়ে ডিএসসিসি মেয়র বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশের ১৭ কোটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিচ্ছে, তার নির্দেশনা বাস্তবায়নে সব সংস্থা যেভাবে কাজ করছে। সেই কাজের প্রতি সারা দেশের মানুষের সর্বাত্মক সমর্থন রয়েছে। দেশবাসী আশা করে এই অভিযানের একটা সফল পরিণতির মধ্য দিয়ে দেশ পরিচ্ছন্ন হবে, সুস্থ ধারায় ফিরে আসবে। প্রধানমন্ত্রীকে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা বলতে পারি- ‘থ্যাংক ইউ পিএম, আপনাকে অসংখ্য ধন্যবাদ’।

ঢাকা দক্ষিণের মেয়র আরও বলেন, এখানে একটি বিষয় এসেছে জনপ্রতিনিধিদের জড়িয়ে যাওয়ার বিষয়। আইন তার নিজস্ব গতিতে চলবে, এ কারণে আইনের কোনো ব্যত্যয় হবে না। সে যে পর্যায়ের জনপ্রতিনিধি হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আইনি সংস্থা শূন্য সহিষ্ণুতা প্রদর্শন করে যাচ্ছে এবং এটা অব্যাহত থাকবে। যদি কোনো কাউন্সিলর এ ব্যাপারে জড়িত থাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কাউন্সিলরদের ক্যাসিনো ব্যবসায় বিব্রত নন মেয়র খোকন

আপডেট সময় : ১০:৪১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯