ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

জঙ্গি আস্তানা সন্দেহে ফতুল্লায় একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২০২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লার শিহারচরের তক্কার মাঠ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সোমবার ভোররাত থেকে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা ওই এলাকার জয়নাল আবেদীনের বাড়িটি ঘিরে রেখেছে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম হোসেন।

এ সময় ওই বাড়ি থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন- বাড়ির মালিক ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীনের দুই ছেলে ফরিদ উদ্দীন (২৭) ও জামাল উদ্দীন (২৩) এবং ফরিদ উদ্দীনের স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২৭)।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম হোসেন জানান, জঙ্গি আস্তানা সন্দেহে ফতুল্লার তক্কার মক্কার মাঠ এলাকার জয়নাল আবেদীনের একটি টিনশেড বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। তাদের জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করছে। ঢাকা থেকে বোম ডিস্পোজাল টিম পৌঁছালে অভিযান শুরু হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জঙ্গি আস্তানা সন্দেহে ফতুল্লায় একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

আপডেট সময় : ১০:১৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯