ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কলাবাগান ক্রীড়াচক্রে অস্ত্র-ইয়াবা, কৃষকলীগ নেতা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯ ২০৩ বার পড়া হয়েছে

ক্রীড়াচক্রে ক্যাসিনো থাকার গোয়েন্দা খবরে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবে অভিযান চালিয়ে অস্ত্র, ইয়াবা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় ওই ক্লাবের সভাপতি ও কৃষকলীগের কেন্দ্রীয় শফিকুল আলম ফিরোজকে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুর দিকে ক্রীড়াচক্রের সভাপতি ও কৃষকলীগ নেতা শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায় র‌্যাব। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে নিয়ে কলাবাগান ক্রীড়াচক্রের কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

টানা এক ঘণ্টার অভিযানে কলাবাগান ক্রীড়াচক্র ক্লাব ভবন থেকে লাইসেন্সবিহীন বিদেশি পিস্তল, ইয়াবা, জুয়া খেলার সরঞ্জাম কয়েন এবং ৫৭২টি প্লেয়িং কার্ড সেট উদ্ধার করে র‌্যাব। এসব সরঞ্জাম ক্লাবটির সভাপতি শফিকুল আলমের অফিস কক্ষ থেকে পাওয়া যায়।

এ সময় ক্লাবের ৪ জন কর্মীকে আটক করা হয়েছে। এরা হল- হারুন, আনোয়ার, হাফিজুল ও লিটন। তাদের বিরুদ্ধে ধানমণ্ডি থানায় অস্ত্র ও মাদক আইনসহ একাধিক মামলা করা হবে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে অভিযান শেষে ক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা জানান র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাল।

কর্নেল আশিক বিল্লাল বলেন, রাজধানীতে অবৈধ ক্যাসিনো, জুয়ার আড্ডা ও বারের বিরুদ্ধে যে অভিযান চালানো হচ্ছে, এরই ধারাবাহিকতায় কলাবাগান ক্লাবে অভিযান চালানো হয়। অভিযানে বেশ কিছু জুয়া খেলার কয়েন, প্লেয়িং কার্ডের ৫৭২টি সেট, ৮শ ভিন্ন ধরনের ইয়াবা, একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। ক্যাসিনোর সরঞ্জাম এখানে ছিল না। তবে ক্যাসিনোতে ব্যবহার করা হয় এমন কয়েন পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কলাবাগান ক্রীড়াচক্রে অস্ত্র-ইয়াবা, কৃষকলীগ নেতা আটক

আপডেট সময় : ১১:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯