ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্লট পেলে সরকারের কাছে ‘চিরকৃতজ্ঞ’ থাকবেন বিএনপির রুমিন ফারহানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯ ২০৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ
সরকারের কাছে ১০ কাঠার একটি প্লট চেয়ে আবেদন করেছেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা। আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, সরকার যদি তাকে প্লট দেয় তাহলে তিনি ‘চিরকৃতজ্ঞ’ থাকবেন।

একাদশ জাতীয় সংসদে এমপি হিসেবে শপথ নেওয়ার পর রুমিন ফারহানা এই সংসদকে ‘অবৈধ’ বলে আসছেন। এ নিয়ে বেশ আলোচনা হয়। এবার শপথ নেওয়ার দুই মাসের মাথায় প্লটের আবেদন করে তিনি আবারো আলোচনায় এলেন।

রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। বিএনপির মনোনয়নে এবারই প্রথমবারের মতো এমপি হলেন তিনি। গত ৯ জুন তিনি শপথ নেন। আর ৩ আগস্ট রুমিন ফারহানার স্বাক্ষরে সংসদ সদস্যের প্যাডে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বরাবর প্লটের জন্য আবেদন করা হয়।

সেখানে বলা হয়, ‘আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠা প্লটের প্রয়োজন।’

‘ঢাকা শহরে আমার নামে কোনো ফ্ল্যাট বা জমি নেই। ওকালতি ছাড়া আমার অন্য কোনো ব্যবসা বা পেশা নেই। আমার নামে ১০ কাঠা প্লট বরাদ্দের জন্য সুব্যবস্থা করে দিতে আপনার মর্জি হয়।’

‘এমতাবস্থায়, আপনার নিকট আমার আবেদন, আমার নামে ১০ কাঠা প্লট বরাদ্দ করলে আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব।’

আরো পড়ুন: জট খুলেছে ডিসির রুমে লাল-সবুজ বাতির রহস্যের

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম জানান, প্লট চেয়ে রুমিন ফারহানার একটি আবেদন পেয়েছেন তিনি। আইন অনুযায়ী এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে প্লট চেয়ে গৃহায়ন মন্ত্রীর কাছে পাঠানো চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা। ওই চিঠি মন্ত্রণালয় থেকে বাইরে যাওয়ার পেছনে সরকারের হাত রয়েছে বলে অভিযোগ করেন।

বলেন, ‘যিনি সংসদ সদস্য হবেন তিনিই এই রাষ্ট্রীয় সুযোগ পাবেন। সেজন্য আমি আবেদনপত্র দিয়েছি। শুধু আমি একা নই, তিনশ থেকে সাড়ে তিনশ এমপি আবেদন করেছেন।’

রুমিন ফারহানা আরো বলেন, ‘আমি এখন চ্যালেঞ্জ করব। যতজন এমপি আবেদন করেছেন সব প্রকাশ করা হোক। আমারটা কেন একলা প্রকাশ হবে।’

তিনি বলেন, ‘মন্ত্রী–এমপি না হয়েও কেউ কেউ শুল্কমুক্ত গাড়ি পেয়েছেন। আমি তো এক সুতা জমি পাইনি। তার আগেই আমার চিঠি ভাইরাল হয়েছে। আমি তো কোনো অবৈধ কাজ করিনি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্লট পেলে সরকারের কাছে ‘চিরকৃতজ্ঞ’ থাকবেন বিএনপির রুমিন ফারহানা

আপডেট সময় : ০৬:০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯