ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ডেঙ্গুতে আ’লীগ নেতার মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯ ২৩৩ বার পড়া হয়েছে

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ফজলার রহমান মোল্লা নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার রাত ১টায় তার মৃত্যু হয়।

ফজলার রহমানের বয়স ৫৫। বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার চরকহলপুর গ্রামে। তার বাবার নাম মৃত ইনজাহের মোল্লা। পরিবারের সঙ্গে ঢাকার বনশ্রী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় একজন ব্যাংকার ছিলেন।

ফজলার রহমানের ভাতিজা আলফায়েত নোবেল যুগান্তরকে জানান, ফজলার রহমানের জ্বর হলে ডেঙ্গু টেস্টে পজেটিভ ধরা পড়ে। তাকে ২৩ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন শনিবার রাত ১টায় তার মৃত্যু হয়।

নোবেল জানান, তার চাচা জেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।তিনি বলতলী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক পদে ছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনরা রোববার সকালে লাশ নিয়ে গেছেন।

ভয়াবহ ডেঙ্গুতে প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে। দীর্ঘ হচ্ছে লাশের সারি। যুগান্তরের প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী ২১ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা অন্তত ৮৫ জন। যদিও চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত সরকারি হিসাবে মৃতের সংখ্যা দেখানো হয়েছে ৪৭ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা হচ্ছে ৫৭ হাজার ৯৯৫ জন। তবে বেসরকারি হিসাবে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে বলে জানায় সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ডেঙ্গুতে আ’লীগ নেতার মৃত্যু

আপডেট সময় : ১২:৪১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯