ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ

নবজাতককে খুবলে খাচ্ছিল কুকুর, বুকে টেনে নিল পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯ ২০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
ভোরের আলো তখনও ফোটেনি। সেই আবছা আলোতেই ফুটপাতে পড়ে থাকা এক নবজাতককে খুবলে খাওয়ার চেষ্টা করছিল কয়েকটি কুকুর। ঘটনাটি দেখে এগিয়ে গেলেন রাতভর দায়িত্ব পালন শেষে ক্লান্ত পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমান। সঙ্গে সঙ্গে কুকুর তাড়িয়ে ফুটপাত থেকে নবজাতক কন্যাকে বুকে তুলে নেন ওই পুলিশ সদস্য। পাশেই ছিল নবজাতকের মানসিক ভারসাম্যহীন মা।

না এটি কোনো সিনেমার দৃশ্য নয়। দেশের দ্বিতীয় রাজধানী খ্যাত চট্টগ্রামের আগ্রাবাদ বাদামতলী মোড়ে মঙ্গলবার (২০ আগস্ট) ভোরে ঘটে এ ঘটনা। মা ও নবজাতককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনই সুস্থ আছেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার আশিকুর রহমান জাগো নিউজকে বলেন, আগ্রাবাদ এলাকায় টহল দেয়ার সময় বাদামতলী ক্রসিংয়ের উত্তর পাশে সোনালী ব্যাংকের সামনে ফুটপাতের ওপর কয়েকটি কুকুরকে কিছু একটা নিয়ে টানাটানি করতে দেখে কৌতূহলবশত এগিয়ে যান ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। ঘটনাস্থলে গিয়ে নবজাতককে দেখতে পেয়ে দ্রুত আগে কুকুরগুলোকে তাড়ান। পরে নবজাতককে বুকে টেনে নিয়ে দ্রুত আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যান তিনি। এরপর মানসিক ভারসাম্যহীন মা ও নবজাতককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, ভোরে আগ্রাবাদ বাদামতলী মোড়ে সোনালী ব্যাংকের সামনে তিন-চারটি কুকুরকে কিছু একটা নিয়ে টানাটানি করতে দেখে কৌতূহলবশত এগিয়ে যাই। দেখি একেবারে সদ্য ভূমিষ্ঠ একটি শিশুর নাড়ি নিয়ে টানাটানি করছে কুকুরগুলো। পাশেই ২৫-২৬ বছর বয়সী এক পাগলীকে পড়ে থাকতে দেখি। শিশুটি ও তার মাকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই। কুকুরের কামড়ে শিশুটির কোনো ক্ষতি হয়নি। তারা দুজনই চমেক হাসপাতালে, ভালো আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নবজাতককে খুবলে খাচ্ছিল কুকুর, বুকে টেনে নিল পুলিশ

আপডেট সময় : ০৬:২৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯