ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

এডিস মশার লার্ভা পাওয়ায় ৯ ভবন মালিককে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯ ১৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; 
এডিস মশার লার্ভা পাওয়ায় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ইস্টার্ন ভিউ এবং এস ফার্ম লিমিটেডসহ ৯টি ভবন মালিককে ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পরিচালিত মোবাইল কোর্ট। সোমবার (১৯ আগস্ট) রাজধানীর নয়াপল্টন, সেগুনবাগিচা, তোপখানা, ধানমন্ডি, যাত্রাবাড়ী এলাকায় ডিএসসিসির ম্যাজিস্ট্রেটগণ এ অভিযান চালান এবং জরিমানা করেন।

কর্পোরেশনের পক্ষ থেকে চলমান এডিস মশার লার্ভা নিধনের অংশ হিসেবে ডিএসসিসির পাঁচটি অঞ্চলে পরিচালিত এ অভিযানে অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হোসেন ৫০ নয়াপল্টন ইস্টার্ন ভিউকে ৭৫ হাজার টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ধানমন্ডি ৮/এ (নতুন) সড়কের ৩১৭, ৩১৭/১ এবং ৩১৭/২ হোল্ডিংয়ে লার্ভা পাওয়ায় এস ফার্ম লিমিটেড কতৃক নির্মাণাধীন ভবনকে ৫০ হাজার টাকা এবং ২৪/এ/বি তোপখানা রোডের ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবর আলী ১৭/১ লালবাগ জগন্নাথ সাহা ভবন মালিককে ১০ হাজার টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদ উল্লাহ, আতিকউল্লাহ এবং সোনিয়া হোসেন যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ বাড়ির মালিককে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, নগর জুড়ে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসেব আজ (সোমবার) ধানমন্ডি, সেগুনবাগিচা, তোপখানা, যাত্রাবাড়ী এলাকায় ২২৫টি বাড়িতে/ভবনে অভিযান পরিচালনা করা হয়। এছাড়া গতকাল (রোববার) ধানমন্ডি ১১নং সড়কে (নতুন) সিপিডির নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএসসিসির পক্ষ থেকে ডেঙ্গু মশার লার্ভা নিধনে এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, ইতোমধ্যে ডিএসসিসির পক্ষ থেকে ৫৮ হাজার ৭৪৮ বাড়িতে অভিযান চালানো হয়েছে এবং এগুলোর মধ্যে অনেক বাড়িতেই এডিস মশার লার্ভা পাওয়ায় তা ধ্বংস করাসহ বাড়ির মালিকদের এ বিষয়ে সচেতন করা হয়েছে। এছাড়া এডিস মশার লার্ভা ধ্বংস করার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস সদস্যরা এক লাখ ১১ হাজার বাসা বাড়িতে গিয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি প্রাঙ্গণসহ পুরো হাসপাতালে পরিচ্ছন্নতা এবং এডিস মশার লার্ভা নিধনে মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হবে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এডিস মশার লার্ভা পাওয়ায় ৯ ভবন মালিককে জরিমানা

আপডেট সময় : ০৫:৫৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯