ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

বেতন-বোনাসের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯ ১৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেছেন গার্মেন্ট শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে মিরপুর সনি সিনেমা হলের সামনের সড়ক অবরোধ করেন জারা জিন্স নামে গার্মেন্ট শ্রমিকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন বলে জানিয়েছে মিরপুর বিভাগ পুলিশ।

জারা জিন্স গার্মেন্টের একাধিক কর্মী জানান, আমাদের বেশ কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। সেগুলো তো দিচ্ছেই না। বেতন ও বোনাসেরও কোনো খবর নেই। এর আগেও আমরা আন্দোলন করেছি। গতকাল রাতেও আমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছি। কিন্তু মালিকপক্ষ কোনো কর্ণপাত করছেন না। বাধ্য হয়ে ফের রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

সবুজ নামে এক গার্মেন্ট কর্মী বলেন, আজই বন্ধ হচ্ছে গার্মেন্টটি। ঈদের পর খুলবে। কিন্তু আমাদের পাওনা বেতন-বোনাস দেয়া হয়নি। কর্মীদের ঈদ কীভাবে হবে বেতন-বোনাস ছাড়া? সেটা একবার ভাবছে না মালিকপক্ষ। বেতন-বোনাস না পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ-বিক্ষোভ অব্যাহত থাকার কথা জানান তিনি।

মিরপুর বিভাগের মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) খাইরুল আমিন বলেন, জারা জিন্স গার্মেন্টটি দারুসসালাম এলাকার মধ্যে পড়েছে। কিন্তু বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ-সড়ক অবরোধ করেছে মিরপুর এলাকায় এসে। তারা সনি সিনেমা হলের সামনের সড়ক অবরোধ করেছে। যান চলাচল বন্ধ রয়েছে। আমরা মালিকপক্ষ ও বিজিএমইএ কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের দ্রুত বিষয়টি নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে।

এ ব্যাপারে দারুসসালাম জোন পুলিশের সহকারী কমিশনার বলেন, ‘আমি গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনের মধ্যে আছি। পুলিশ মোতায়েন রয়েছে। তবে বিক্ষুব্ধ গার্মেন্ট শ্রমিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা পুলিশ নেবে না। তাদের অভিযোগ শোনা হচ্ছে। বিজিএমইএ নেতারা আসছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বেতন-বোনাসের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ

আপডেট সময় : ০৪:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯