ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ডেঙ্গুতে ছেলেকে হারিয়ে মায়ের হৃদয়স্পর্শী স্ট্যাটাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯ ১৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক;
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৫ জুলাই বিকেল ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৭ বছর বয়সী ইরতিজা শাহাদ প্রত্যয়। ধানমন্ডি মাস্টার মাইন্ড স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত সে।

ছেলে হারানোর শোক কাটতে না কাটতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি চাঁদ সুলতানা চৌধুরানী। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের উপকরকমিশনার পদে কর্মরত।
ছেলের মৃত্যুর কথা জানিয়ে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন এই সরকারি কর্মকর্তা।

ঢাকার মেয়রকে উদ্দেশ্য করে লেখা তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘মাননীয় মেয়র, আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী (উপকরকমিশনার, জাতীয় রাজস্ব বোর্ড) যার মাধ্যমে গত অর্থবছরে রাষ্ট্র ৬৬৫ কোটি টাকা রাজস্ব আহরণ করতে পেরেছে। আমি রাষ্ট্রের দেয়া গুরুদায়িত্ব পালন করেছি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে।

কিন্তু মাননীয় মেয়র, রাষ্ট্র কি আমার বাচ্চার নিরাপত্তা দিতে পেরেছে?

ডেঙ্গু জ্বরে আমি আমার প্রাণের অধিক প্রিয় একমাত্র ছেলেকে হারালাম। এখন আমিও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ছয় দিন ধরে হাসপাতালের বেডে কাতরাচ্ছি। আমার মেয়ের দুই বছর বয়সে একবার ডেঙ্গু হয়েছিল। আপনি কি নিশ্চয়তা দিতে পারেন আমার মেয়ের আর ডেঙ্গু হবে না? সদ্য ছোট ভাই হারানো আমার ছোট্ট মেয়ে তার মাকেও যখন হাসপাতালের বেডে দেখছে, তখন তার মনের অবস্থা অনুধাবন করার অনুভূতি কি আল্লাহপাক আপনাকে দিয়েছেন? নাকি আমার এই লেখাটিও আপনার কাছে একটি গুজব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ডেঙ্গুতে ছেলেকে হারিয়ে মায়ের হৃদয়স্পর্শী স্ট্যাটাস

আপডেট সময় : ০৫:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯