ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাংবাদিকদের আটকে দিলেন সচিব, ধমক দিলেন মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯ ১৯০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যে বিদেশ সফরে গিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কঠোর সমালোচনার মুখে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন মন্ত্রী।

উদ্ভূত পরিস্থিতিতে দেশে ফিরেই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হবেন মন্ত্রী- এমন ঘোষণা দেওয়া হয়।

কিন্তু পূর্ব নির্ধারিত সেই সংবাদ সম্মেলন স্থগিত করে মন্ত্রণালয়। এরপরও ডেঙ্গু পরিস্থিতি ও বিদেশ সফর নিয়ে মন্ত্রীর সঙ্গে সচিবালয়ে কথা বলার চেষ্টা করেন সাংবাদিকরা।
কিন্তু সাংবাদিকদের বাধা দেন মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম।

বেশ কিছুক্ষণ চেষ্টার পর একটি বৈঠকের ফাঁকে সাংবাদিকদের ভেতরে প্রবেশের সুযোগ দেন মন্ত্রী জাহিদ মালেক। বক্তব্য শেষে সাংবাদিকরা তার বিদেশ সফর নিয়ে প্রশ্ন করতে চাইলে তাদেরকে ধমক দিয়ে থামিয়ে দেন মন্ত্রী। বিদেশ সফর প্রসঙ্গ বাদ দিয়ে অন্য প্রসঙ্গে প্রশ্ন করতে বলেন তিনি।

এসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্বাস্থ্য সচিব উপস্থিত সাংবাদিকদের আর প্রশ্ন না করার অনুরোধ জানিয়ে অন্য প্রসঙ্গে চলে যান।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য সভাকক্ষে এ ঘটনা ঘটে।

উল্লেখ্য, ব্যক্তিগত সফরে মালয়েশিয়া গিয়েছিলেন মন্ত্রী। সমালোচনার মুখে তড়িঘড়ি করে সফর সংক্ষিপ্ত করে বুধবার (৩১ আগস্ট) রাতে ঢাকায় ফিরে আসেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাংবাদিকদের আটকে দিলেন সচিব, ধমক দিলেন মন্ত্রী

আপডেট সময় : ১০:৫০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯