ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দুই মেয়র দায়িত্ব পালনে ব্যর্থ : নাসিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ ২১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আমরা একটা বিপর্যয়কর অবস্থার মধ্যে আছি ডেঙ্গু নিয়ে। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেন এ অবস্থা থেকে মুক্তি পাই।’

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর ঢাকা শিশু হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের কাছে এসব কথা বলেন ক্ষমতাসীন দলের এ নেতা।

এ সময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. আব্দুল আজিজও উপস্থিত ছিলেন।

নাসিম বলেন, ‘আমাদের চিকিৎসকরা যেভাবে দুর্যোগ মোকাবেলা করে চলেছেন, এ ধরনের রোগ থেকে মুক্তি পাব। আমরা বাংলাদেশকে অন্য রোগের মতো ডেঙ্গুমুক্ত করতে পারব, যদিও এটা সময়সাপেক্ষ ব্যাপার। দুর্যোগ মোকাবিলা করাই এখন আমাদের দায়িত্ব।’

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন এবং উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন মোহাম্মদ নাসিম।

এ বিষয়ে নাসিম বলেন, ‘সিটি কর্পোরেশনের যে দায়িত্ব ছিল, তারা সেভাবে সেই দায়িত্ব পালন করতে পারেনি, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তবে এখন তাদের পদত্যাগ দাবি করলে তো কোনো সমাধান হবে না। এ বিপর্যয় উত্তরণে যার যার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে হবে।’ ‘আমি অত্যন্ত স্বস্তির মধ্যে আছি যে, অত্যন্ত আন্তরিকভাবে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে চিকিৎসক ও নার্সরা রোগীদের সেবা দিচ্ছে’, যোগ করেন নাসিম।

এ সময় অন্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, ‘সরকারের পক্ষ থেকে যেরকম সাহায্য-সহযোগিতা লাগে, আপনারা অবশ্যই পাবেন। প্রধানমন্ত্রী তদারকি করছেন, স্বাস্থ্যমন্ত্রী তদারকি করছেন, সঙ্গে আমরাও আছি। যেকোনো প্রয়োজনে আপনারা জানান, সরকারের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব।’

এ সময় হাসপাতালটির শিশু, পুষ্টি, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগের প্রধান অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদ মুয়াজসহ অন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দুই মেয়র দায়িত্ব পালনে ব্যর্থ : নাসিম

আপডেট সময় : ০৬:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯