ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্য বিভাগের সবার ঈদের ছুটি বাতিল! 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ ২১৩ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্কঃ 

স্বাস্থ্য বিভাগের সব পর্যায়ের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের পবিত্র ঈদুল আজহার ছুটি বাতিলের ঘোষণা আসছে। সারাদেশে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।

সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনামূলক এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামী দু-চারদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য সেবা বিভাগের সবার ছুটি বাতিলের ঘোষণা আসবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে এ তথ্য জানান।

তারা জানান, বর্তমান ডেঙ্গু পরিস্থিতিতে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতের স্বার্থে স্বাস্থ্যসেবা বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি ভোগ না করার আহ্বান জানানো হবে। শুধু তাই নয়, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতারাও চিকিৎসকদের প্রতি এ আহ্বান জানাবেন।

উল্লেখ্য, সারাদেশে ডেঙ্গু মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য অধিদফতরে হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুসারে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত (২৯ জুলাই) সরকারি ও বেসরকারি হাসপাতালে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ১৩ হাজার ৬৩৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে শুধু চলতি মাসেই ভর্তি হন ১১ হাজার ৪৫০ জন ডেঙ্গু রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্বাস্থ্য বিভাগের সবার ঈদের ছুটি বাতিল! 

আপডেট সময় : ১০:৫১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯