ঢাকা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

আজ রাতেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে রাজধানীতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯ ২৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; 

এক সময় রাজধানীর চারপাশে জলাশয় ছিল। খাল ছিল প্রায় ৫০টি। এসব কথা এখন রাজধানীবাসীর কাছে অতীত। জলাশয় ও খাল-বিল না থাকায় নানাদিক থেকে এর নেতিবাচক প্রভাব পড়েছে রাজধানীতে। বর্ষা এলে এই ভোগান্তি যেন আরও বেড়ে যায়। পানি জমা হওয়া কিংবা খাল-বিলের মাধ্যমে বেরিয়ে যাওয়ার রাস্তা না থাকায় ঢাকা মহানগরীতে অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। চরম ভোগান্তিতে পড়েন এ নগরের বাসিন্দারা।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার আগে ৬ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২২ দশমিক ৬ মিলিমিটার (১১ থেকে ২২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতকে বলা হয় মাঝারি)। ফলে নগরীর বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

সন্ধ্যা ৭টা পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে রাজধানীর রাতের আকাশ।

বৃষ্টিপাতের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা মহানগরীতে শুক্রবার (১৩ জুলাই) ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৮১ মিলিমিটার, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ৩৩ মিলিমিটার এবং বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১ মিলিমিটার।

যদিও দেশের বিভিন্ন অঞ্চলে ১৫০ মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হয়েছে। সেই তুলনায় ঢাকায় কম বৃষ্টিপাত হলেও এখানে জলাবদ্ধতার ভোগান্তি তুলনামূলক অনেক বেশি।

আবহাওয়া অধিদফতর বলছে, শনিবার সন্ধ্যা ৭টা পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার থাকতে পারে। যা অস্থায়ীভাবে ২৫ থেকে ৩৫ কিলোমিটার বেগেও বইতে পারে। সন্ধ্যা ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

রোববার ঢাকায় ভোর ৫টা ৪৯ মিনিটে সূর্যোদয় এবং সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে সূর্যাস্ত যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আজ রাতেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে রাজধানীতে

আপডেট সময় : ০৮:২০:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯