ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

সরকারের হাতে খালেদা জিয়াকে মেরে ফেলার নীলনকশা: রিজভী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯ ২৪১ বার পড়া হয়েছে

সকালের সংবাদঃ
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার নীলনকশা সরকার করে রেখেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার নীলনকশা তৈরি করেছে সরকার। এ জন্য তাকে মিথ্যা মামলায় ক্ষমতার মত্ততায় দেড় বছর বন্দি রাখা হয়েছে। তার জামিনে বাধা সৃষ্টি করা হচ্ছে।

খালেদা জিয়া অসুস্থ উল্লেখ করে তিনি বলেন, দেশনেত্রী গুরুতর অসুস্থ। তার জামিনে এখন সরাসরি বাধা দিচ্ছেন মিডনাইট নির্বাচনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদালতে হস্তক্ষেপ করার পাশাপাশি দেশনেত্রীর আইনজীবীদেরও আইনি পদক্ষেপ নিতে বাধা দেয়া হচ্ছে। এমনকি দেশনেত্রীর ওকালতনামায় স্বাক্ষর করতে দেয়া হচ্ছে না। এর মাধ্যমে একজন নাগরিক হিসেবে সংবিধান প্রদত্ত আইনি অধিকার থেকেও তাকে বঞ্চিত করা হচ্ছে। এর থেকে জুলুম আর কি হতে পারে? এখানেই প্রমাণিত হয়-কর্তৃত্ববাদী সরকারের হাতের মুঠোয় থাকে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান।

খালেদা জিয়ার আশু মুক্তি দাবি করে প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, আমি প্রধানমন্ত্রীকে বলব-মধ্যরাতের নির্বাচনে মিথ্যা জয়ের অহংকারে আর কত জুলুম করবেন ৭৪ বছর বয়সী একজন মহীয়সী বয়স্ক নারীকে? আর কতদিনে মিটবে আপনার নির্দয় প্রতিহিংসার তৃষ্ণা? আমি এ মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সব মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও অ্যাডভোকেট আহমেদ আযম খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সরকারের হাতে খালেদা জিয়াকে মেরে ফেলার নীলনকশা: রিজভী

আপডেট সময় : ০৩:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯