ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

২২ হাজার পর্নসাইট বন্ধ করা হয়েছে 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯ ৩৪৮ বার পড়া হয়েছে

সামাজিক বিশৃঙ্খলা ও সাইবার অপরাধ রোধে সরকার ২২ হাজার পর্নসাইট বন্ধ করে দিয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিএনপি দলীয় সদস্য হারুন অর রশিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সংসদে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘সামাজিক বিশৃঙ্খলা ও সাইবার অপরাধ রোধে সরকার ২২ হাজার পর্নসাইট, কয়েক হাজার স্যায়ার ডোয়্যার সাইট বন্ধ, ফেইসবুক ও ইউটিউবে নোংরা ও অশ্লীল উপাত্ত অপসারণ, টিক টক অ্যাপ বন্ধ করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘ফেসবুক ও ইউটিউব থেকে অশ্লীল সাইট বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

ডিজিটাল নিরাপত্তার বিষয়টি সারা বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর আওতায় তথ্যপ্রযুক্তি বিভাগে ইতিমধ্যে ডিজিটাল নিরাপত্তা সংস্থা স্থাপিত হয়েছে।’ তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব সমস্যাগুলো আমরা মুখোমুখি হচ্ছি, এগুলো বাংলাদেশের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এটা আমাদের সমাজ সংস্কৃতি ও প্রচলিত সমাজ ব্যবস্থার স্ট্যান্ডার্ড অনুযায়ী পরিচালিত হয় না। এটি মুলত আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী পরিচালিত হয়। তাদের বাংলাদেশে কোনো অফিসও নেই। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব কন্টেন্ট রয়েছে, এগুলোতে সরকার হস্তক্ষেপ করতে পারে কি না, বা অপসারণ করতে পারে কি না, এ বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

মন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা বিধানের লক্ষ্যে সরকার টেলিকম বিভাগে সাইবার সিকিউরিটিজ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হবে। এরপর বর্তমান পরিস্থিতি আর বিরাজ করবে না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

২২ হাজার পর্নসাইট বন্ধ করা হয়েছে 

আপডেট সময় : ০৯:৫৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯