ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo মোহনা টিভির ১৪ হাজার টাকার কর্মচারী শত কোটি টাকার মালিক: বর্তমানে ‘স্বঘোষিত’ সিইও তসলিম আওয়ামী এজেন্ট  Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মন্ত্রিসভা সম্প্রসারণ হতে পারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:০১ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯ ২১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;  পুনর্বিন্যাস নয়, মন্ত্রিসভা সম্প্রসারিত (আকার বৃদ্ধি) হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম ও সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

মন্ত্রিসভার সদস্য সংখ্যা বাড়ানোর একটা সংবাদ এসেছে- এ বিষয়ে একজন সাংবাদিক জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আপনি কোথা থেকে নিউজ পেলেন? আমি জেনারেল সেক্রেটারি জানি না। আমাদের স্পেক্টেকুলেশন (ধারণা) আর বাস্তবতার মধ্যে একটা পার্থক্য থাকতেই পারে।’

ফেসবুকে অনেকে বাহাউদ্দিন নাসিমকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন- এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বাহাউদ্দিন নাসিম তো কাল আমার সামনে ছিল। ফুল পেয়েছে আমি জানি না তো।’

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই হতে পারে। এটা এখনও গুঞ্জন-গুজবের পর্যায়ে আছে। প্রাইম মিনিস্টার তো আজকে দেশের বাইরে যাচ্ছেন। কিছু হলে সেটা অবশ্যই জেনারেল সেক্রেটারি অব দ্য পার্টি- আমি জানব। সেই ধরনের কিছু এখনও আমি জানি না।’

‘কেবিনেট সাফল-রিসাফলের বিষয়টা প্রধানমন্ত্রীর এখতিয়ার। আমার মনে হয় কিছু কিছু পদ-পদবি এখনও খালি আছে। কাজেই এখানে রিসাফলিংয়ের (পুনর্বিন্যাস) চেয়ে এক্সপাংশনের (সম্প্রসারণ) বিষয়টা ফোকাস। এক্সপান্ড (সম্প্রসারিত) হতে পারে। যেমন মহিলা ও শিশু, এখানে কোনো মন্ত্রী নেই।

মন্ত্রিসভার সম্প্রসারণ সহসাই হচ্ছে কি না- জানতে চাইলে কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী চীন থেকে ফিরে এলে তখন এটা জানব। আমার মনে হয় না খুব সহসাই হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মন্ত্রিসভা সম্প্রসারণ হতে পারে

আপডেট সময় : ০৩:৫০:০১ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯