ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

নৌকায় ভোট দেয়ায় মাথা ন্যারা করলো স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯ ২১২ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে বাবা-মা নৌকায় ভোট দেয়ায় তার ছেলে ইটভাঙা শ্রমিক ওলিকে (১৬) নির্যাতনের পরে চুল কেটে দিয়েছে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা।

শনিবার রাতে পৌর শহরের বালুর মাঠে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ।

শ্রমিক কিশোর ওলি পৌর শহরের ৩নং ওয়ার্ডের বাসিন্দা সামসু মোল্লার ছেলে।

এছাড়া শনিবার রাতে পৌর শহরের বহেরাতলা বাসস্ট্যান্ডে ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য আলমগীর হোসেনকে (৪০) পিটিয়ে জখম করে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এসময় স্থানীয়রা আহত আলমগীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানার ওসি সৈয়দ আবদুল্লাহ জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে দক্ষিণ মিঠাখালী ওয়ার্ড আওয়ামী লীগ অফিস ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর ও নির্বাচনের পূর্বে যুবলীগ নেতাকে হত্যার চেষ্টার ঘটনায় দায়েরকৃত পৃথক দুটি মামলায় শনিবার রাতে চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত হাচেন মীরের পুত্র ওসমান মীর (৪৫) ও তার পুত্র রুবেল মীর (২৫) ও মৃত. আজিজ জমাদ্দারের পুত্র জাকির জমাদ্দার (৩২) ও নির্বাচনের পূর্বে নৌকা প্রার্থীর সমর্থক উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শরীফকে হত্যা চেষ্টার মামলার প্রধান আসামি দাউদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান (৫৫)।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুল্লাহ দুই মামলায় ৪ জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নৌকায় ভোট দেয়ায় মাথা ন্যারা করলো স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা!

আপডেট সময় : ০২:৪৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯