ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

এক সময়ের বিএনপি নেতা এখন মাদক ব্যবসায়ী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯ ২১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
বরিশালের আগৈলঝাড়া উপজেলা থেকে এক হাজার ১০০ পিস ইয়াবাসহ বিএনপির সাবেক নেতা দুলাল শরীফকে (৩৬) আটক করেছে পুলিশ। বুধবার সকালে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটক দুলাল শরীফ পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরদী এলাকার মৃত ইউনুস শরীফের ছেলে। তিনি গৌরনদী পৌরসভার ১নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক।

আটক দুলাল শরীফ পুলিশের জিজ্ঞাসবাদে জানান, তিনি আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ক্ষমতা বদল হলে তার বিরুদ্ধে থানায় একাধিক রাজনৈতিক মামলা হয়। এ সময় তিনি ঢাকায় চলে যান। সেখানে গিয়ে অ্যাম্বুলেন্স চালান। ঢাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে আগৈলঝাড়া উপজেলার মাগুরা চৌরাস্তা এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। রাত ১০টার দিকে গৌরনদীগামী মোটরসাইকেল আরোহী দুলাল শরীফসহ তিনজনকে থামানোর সংকেত দেয়া হয়। এ সময় তার অপর দুই সহযোগী পালিয়ে যায়। পরে দুলাল শরীফের শরীর তল্লাশি করা হয়। এ সময় তার সঙ্গে থাকা শপিং ব্যাগের মধ্য থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক করা হয়। ইয়াবা আটকের ঘটনায় এসআই জসিম উদ্দিন বাদী হয়ে দুলালসহ তিনজনকে আসামি করে বুধবার সকালে মামলা করেন।

ওসি আরও জানান, দুলাল শরীফ গৌরনদী, আগৈলঝাড়াসহ পার্শ্ববর্তী উপজেলাগুলোতে দীর্ঘ দিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন। তার অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এক সময়ের বিএনপি নেতা এখন মাদক ব্যবসায়ী

আপডেট সময় : ০৪:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯