ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

সবজির বাগানে গাঁজার চাষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯ ২১২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একটি সবজি বাগানে গাঁজার চাষ করা হয়েছে। খবর পেয়ে ওই বাগান থেকে ৩২টি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর বাজার সংলগ্ন নন্দনপুর গ্রামের রবিউল ইসলামের সবজি বাগান থেকে এসব গাঁজার গাছ উদ্ধার করা হয়। নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার গাঁজার গাছ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, উপজেলার নন্দনপুর গ্রামে সবজি বাগানে গাঁজা চাষ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের রবিউল ইসলামের সবজি বাগানে অভিযান চালানো হয়। এ সময় ওই বাগান থেকে ৩২টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বাগানের মালিক রবিউল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান বলেন, নবাবগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে উপজেলা পরিষদ ও নবাবগঞ্জ থানা পুলিশের সহায়তায় এমন আরও অভিযান চালানো হবে। যাতে করে এলাকার যুবসমাজ মাদকের প্রতি আকৃষ্ট না হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সবজির বাগানে গাঁজার চাষ

আপডেট সময় : ০৪:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯