ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বৃদ্ধ বাবাকে গলা টিপে হত্যার অভিযোগে ছেলে আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯ ১৯০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
নেত্রকোনার পূর্বধলায় হোছাইন আহম্মদ খোকন (৬৫) নামের এক ব্যক্তিকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে মেহেদী হসানের (২৫) বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার বিকেলে অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ।

নিহত হোছাইন আহম্মদ খোকনের বাড়ি উপজেলার নারানন্দিয়া ইউনিয়নের সাহোদকোনা গ্রামে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের ছেলে মেহেদী হাসান পরিবারের সম্মতি ছাড়াই গত ১০/১২ দিন আগে তার পছন্দের মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। এ নিয়ে বাবা-ছেলে মাঝে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে গত রোববার বিকেলে ছেলে মেহেদী হাসান তার বাবাকে মারধর করে।

পরে রাতে তার বাবা নিজ ঘরেরর বারন্দায় ঘুমিয়ে পড়লে সবার অজান্তে মেহেদী হাসান তার বাবাকে গলা টিপে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পরদিন সোমবার সকালে বাড়ির লোকজন হোছাইন আহম্মদ খোকনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মেহেদী হাসানকে আটক করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বৃদ্ধ বাবাকে গলা টিপে হত্যার অভিযোগে ছেলে আটক

আপডেট সময় : ০৯:৩৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯