ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

চলন্ত বাসে প্রবাসী নারীকে ধর্ষণচেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯ ১৯৮ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি;

মানিকগঞ্জের ঘিওরে চলন্ত বাসে জর্ডানফেরত এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ঢাকা-দৌলতপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলো স্বপ্ন পরিবহনের চালক নায়েব আলী (৪০) ও হেলপার সোহাগ (২০)। চালকের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এবং হেলপারের বাড়ি নাটোরের নলডাঙ্গায়। গতকাল শনিবার গ্রেফতারদের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ঘিওর থানার ওসি আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জর্ডানফেরত ওই নারী শুক্রবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছেন। এরপর তার গ্রামের বাড়ি ঘিওরের উদ্দেশে স্বপ্ন পরিবহনের একটি বাসে ওঠেন। রাস্তায় সব যাত্রী নেমে গেলে বাসের লাইট বন্ধ করে দিয়ে চালক নায়েব আলী ও হেলপার সোহাগ তাকে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় ওই নারী চিৎকার-চেঁচামেচি করলে তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। বাসটি দ্রুত বেগে দৌলতপুরের দিকে চলে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দেন এবং গাড়ির পেছনে ধাওয়া করেন। পরে দৌলতপুর থানা পুলিশের সহায়তায় চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে রাতেই ঘিওর থানায় মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চলন্ত বাসে প্রবাসী নারীকে ধর্ষণচেষ্টা

আপডেট সময় : ১২:৪২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯