ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বিয়ের প্রলোভন দেখিয়ে বাগানে নিয়ে তরুণীকে হত্যা, ধর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯ ১৯৫ বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি;

নরসিংদীর শিবপুরে প্রতিবন্ধী তরুণীকে হত্যার পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় তার দেয়া তথ্য মতে নিহতের মোবাইল ফোন-ব্যাগসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবে প্রেস কন্সফারেন্স করে এ তথ্য জানায় র‌্যাব-১১।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ অধিনায়ক শমসের উদ্দিন জানান, চলতি বছরের মার্চ মাসের দিকে শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামের প্রতিবন্ধী সাবিনা আক্তার (২১) এর সাথে পরিচয় হয় একই উপজেলার দুলালপুর গ্রামের হানিফ ফকিরের ছেলে সাইফুল ইসলামের। এরপর সাবিনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ৮ জুন বিয়ে করার উদ্যেশে তাকে বাড়ি থেকে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী কাজিরচর গ্রামের একটি কলা বাগানে নিয়ে যায়। সেখানে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরির চেষ্টা করে। কিন্তু বিয়ের আগে সাবিনা শারীরিক সম্পর্কে রাজি না হলে রাজি হয়নি সাবিনা। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর মৃত দেহে ধর্ষণ করে। এ ঘটনায় নিহতের মা আফিয়া আক্তার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে শিবপুর থানায় মামলা দায়ের করেন। পরে র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন (পিপিএম) এর নেতৃত্বে অভিযানে নামে র‌্যাব-১১ একটি বিশেষ দল। এরই প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে শিবপুর কলেজ গেইট এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সাইফুল হত্যা ও ধর্ষণের কথা স্বীকার করেছে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন(পিপিএম)-ও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিয়ের প্রলোভন দেখিয়ে বাগানে নিয়ে তরুণীকে হত্যা, ধর্ষণ

আপডেট সময় : ০৩:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯