ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

কুষ্টিয়া-খোকসায় বাস উল্টে নিহত ১, আহত ২০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯ ১৮৫ বার পড়া হয়েছে

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি;

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এক যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ যাত্রী।

বুধবার সকালে ১১টার দিকে কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসা পদ্মা গড়াই পরিবহনের যাত্রীবাহি (ঢাকা মেট্রো ব ১১ ৪৮৪৪) বাস খোকসার শিমুলিয়া গ্রামের কাছে খাদে পড়ে যায়। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। আহতদের মধ্যে মোকাদ্দেস আলী (৪০) নামের এক যাত্রী হাসপাতালে মারা যান। তিনি খোকসার কমলাপুর গ্রামের মকছেদ আলীর ছেলে। নৌবাহীনির সিভিল এভিয়েশনে কর্মরত ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত ২০ যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন বেসরকারী হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত যাত্রী মিজানুর ও আহম্মদ জানান, খারাপ রাস্তায় চালাক বাসটি খুব দ্রুত গতিতে চালাচ্ছিল। যাত্রীরা অনেকবার তাকে সাবধান করেছিল। কিন্তু সে কোনো কথা শোনেনি।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন বলেন, দীর্ঘ দিনেও সড়কটির সংস্কার কাজ শেষ না হওয়ায় দুর্ঘটনা বেড়েই চলেছে। এটা খুবই দুঃখজনক।

খোকসা থানার এসআই সিরাজুল জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালককে আটক করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুষ্টিয়া-খোকসায় বাস উল্টে নিহত ১, আহত ২০

আপডেট সময় : ০২:৫৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯