ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

চালকের ‘বুদ্ধিতে’ বরিশালে বেঁচে গেলেন লঞ্চের ৩০০ যাত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯ ১৯৭ বার পড়া হয়েছে

বরিশাল ব্যুরো;

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে এমভি যুবরাজ-৭ এর তলায় ফাটল ধরে। তবে চালকের বুদ্ধিমত্তায় লঞ্চের ৩শ’ যাত্রী নিরাপদে আছে।

যাত্রীদের অন্য আরেকটি লঞ্চে ঢাকা পাঠানো হয়েছে। এদিকে ক্লিংকার বোঝাই বাল্কহেডটি ডুবে গেছে। বাল্কহেডের ৮ জন সদস্য তীরে উঠতে সক্ষম হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে বরিশাল জেলার হিজলা উপজেলার মেঘনা নদীর মিয়ারচর নামক এলাকায় ঘটেছে এ ঘটনা।

বরিশালের বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান, শুক্রবার রাত ১২টার দিকে ঝড়ের সময় যুবরাজ ৭ লঞ্চটি পটুয়াখালী থেকে ঢাকা যাবার পথে চরে আটকে যায়।

শনিবার সকাল ১০টার দিকে একই কোম্পানির এমভি প্রিন্স অব আওলাদ লঞ্চটি আটকে যাওয়া লঞ্চটিকে টেনে নামায়। এরপর সেটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করার কিছুক্ষণের মধ্যে বিপরীত দিক থেকে আসা ক্লিংকার বোঝাই একটি বাল্কহেডের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে এমভি যুবরাজের তলায় ফাটল ধরে।
তিনি জানান, তাৎক্ষণিকভাকে চালক লঞ্চটিকে দ্রুত চালিয়ে ওই চরে উঠিয়ে দেয়। এতে লঞ্চে থাকা ৩শ’ যাত্রী বেঁচে যায়। পরে এমভি প্রিন্স অব আওলাদ-৪ লঞ্চে করে যাত্রীদের ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। ডুবে যাওয়া বাল্কহেডের ৮ জন সদস্য সাঁতরে তীরে উঠেছে। কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চালকের ‘বুদ্ধিতে’ বরিশালে বেঁচে গেলেন লঞ্চের ৩০০ যাত্রী

আপডেট সময় : ১১:৫৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯