ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পোশাক শ্রমিককে ধর্ষণ, বিয়ের প্রস্তাব দিয়ে আবারও ধর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯ ২১৮ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)

নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী। শুক্রবার দুপুরে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়। এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক মো. হাফিজুর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত হাফিজু রহমান নওগাঁর মহাদেবপুর উপজেলার হাসানপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

মামলার এজাহারে বলা হয়, সাভারের হেমায়েপুরে জয়নাবাড়ি এলাকার একটি তৈরি পোশাক কারখানায় হাফিজুর রহমানের সঙ্গে চাকরি করতো ভুক্তভোগী ওই নারী। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে গত এক বছর আগে অফিস ছুটির পর জরুরি প্রয়োজনে কথা বলার জন্য ওই নারীর বাসায় যায় হাফিজুর রহমান। এসময় কথোপকথনের একপর্যায়ে হাফিজুর তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

পরবর্তীতে বিয়ের কথা বলে আরও বেশ কয়েকবার ওই নারীকে ধর্ষণ করে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকাও হাতিয়ে নেয়। সর্বশেষ গত পহেলা মার্চ ওই নারীকে ধর্ষণ করার পর বিয়ের কথা বললে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বিয়ে করবে না বলে তাড়িয়ে দেয় হাফিজুর।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মলয় কুমার সাহা জানান, ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করলে ধর্ষক হাফিজুর রহমানকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পোশাক শ্রমিককে ধর্ষণ, বিয়ের প্রস্তাব দিয়ে আবারও ধর্ষণ

আপডেট সময় : ১২:০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯