ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

জরুরি বৈঠক ডেকেছেন মমতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯ ২২৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। পশ্চিমবঙ্গেও ভালো ফল করেছে তারা। সেখানে পূর্বের সব রেকর্ড ভেঙে তৃণমূলের কাছাকাছি আসন পেয়েছে বিজেপি।

লোকসভার ফলাফলে পশ্চিমবঙ্গে বিজেপির চেয়ে এগিয়ে থাকলেও তৃণমূলের অবস্থান সন্তোষজনক নয়। নির্বাচনের ফল প্রকাশের পর যদিও এ কথা স্বীকার করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে তিনি শাসক দলকে অভিনন্দন জানিয়েছেন এবং একই সঙ্গে এটা বলেছেন যে, সব পরাজয়ই ব্যর্থতা নয়।

এদিকে শনিবার এক জরুরি বৈঠক ডেকেছেন মমতা। আগামীকাল দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের ১৮টিই গেছে বিজেপির দখলে। অপরদিকে তৃণমূলের আসন ২২টি। ফলে সেখানে কার্যত শাসকদল তৃণমূলের প্রতিদ্বন্দ্বী এখন বিজেপি। বাঁকুড়াসহ একাধিক আসনে তৃণমূল প্রার্থীদের হারের জের ধরেই জরুরি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন মমতা।

আগামিকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের হরীশ চ্যাটার্জী স্ট্রিটের বাড়িতে ওই বৈঠকে উপস্থিত থাকবেন জয়ী ও পরাজিত প্রার্থীরা। এছাড়াও উপস্থিত থাকবেন দলের জেলা পর্যবেক্ষকরাও। সেখানে ২০২০ সালের পৌরসভা নির্বাচনের কার্যনীতি নিয়ে আলোচনা করতে পারেন মমতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জরুরি বৈঠক ডেকেছেন মমতা

আপডেট সময় : ০৩:২৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯