ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

অক্সফোর্ডের ডিগ্রি ফিরিয়ে দিলেন ব্রুনাইয়ের সুলতান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯ ২৪০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;

ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দেয়া সম্মানসূচক ডিগ্রি ফিরিয়ে দিয়েছেন দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান দেশ ব্রুনাইয়ের সুলতান হাসানুল বলকিয়া। সমকামিতার শাস্তি পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড চালুর প্রস্তাব করে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ার পর এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অবশ্য পরে ওই শাস্তির আইন থেকে সরে আসে দেশটি।

১৯৯৩ সালে হাসানুল বলকিয়াকে সম্মানসূচক ডিগ্রিটি দিয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তবে এপ্রিলে সমকামিতার শাস্তি পাথর ছুড়ে মৃত্যুদণ্ড চালুর পর প্রায় ১ লাখ ২০ মানুষ ওই ডিগ্রি বাতিলের দাবিতে পিটিশনে স্বাক্ষর করেন।

অক্সফোর্ড ইউনিভার্সিটি জানিয়েছে, ৬ মে ডিগ্রিটি ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন হাসানুল। তবে এ বিষয়টা জানাজানি হয়েছে বৃহস্পতিবার। এর আগে অবশ্য অক্সফোর্ড ইউনিভার্সিটি ডিগ্রির বিষয়ে হাসানুলের মন্তব্য জানতে চেয়েছিল।

বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মধ্যেই এপ্রিলের শুরুর দিকে সমকামিতার জন্য কঠিন শাস্তির বিধান কার্যকর করে ব্রুনাই। কিন্তু মাত্র একমাসের মাথায় এ আইন থেকে সরে আসে দেশটি।

তবে তার আগেই বেশ কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠান তাদের কর্মকর্তাদের জন্য সুলতানের হোটেল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। পর্যটনের স্থান হিসেবে ব্রুনাইয়ের প্রোমোটিংও বন্ধ রেখেছে কিছু ট্রাভেল কোম্পানি।

সূত্র : রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অক্সফোর্ডের ডিগ্রি ফিরিয়ে দিলেন ব্রুনাইয়ের সুলতান

আপডেট সময় : ১২:০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯