ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সব হিসেব টপকে গেল বিজেপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯ ২১৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে ম্যাজিক ফিগারও টপকে গেল বিজেপি। ৫৪২টি আসনের মধ্যে ৩২৭টি আসনেই এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ এগিয়ে আছে ১০৮ টি এবং অন্যান্য বিরোধী দল এগিয়ে ১০৮ আসনে।

ভারতে কোনো দলকে সরকার গঠন করতে হলে ২৭২টি আসনে জয়ী হতে হয়। বেসরকারি ফলাফলে ইতোমধ্যেই এই ম্যাজিক ফিগার পার করে ফেলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এখন শুধু আনুষ্ঠানিক ফল ঘোষণার অপেক্ষা। সব কেন্দ্রের ভোট গণনা শেষে আজ ফলাফল ঘোষণা করা হবে।

সারাদেশ জুড়ে প্রায় দেড় মাস ধরে সাত দফায় নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনের শেষের দিন থেকেই অবশ্য সামনে এসেছে বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষার ফলাফল। ওই ফলাফলের হিসাবেও বাকি সবার চেয়ে অনেকটাই এগিয়ে থাকতে দেখা গেছে শাসকদল এনডিএ জোটকেই। দেশজুড়ে ভাল ফল করতে চলেছে বিজেপি, এমনটাই অভিমত পাওয়া গেছে বেশির ভাগ বুথফেরত সমীক্ষাতে। প্রাথমিক ফলাফলেও সেটা স্পষ্ট হয়ে উঠেছে।

তবে লজ্জাজনক পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। উত্তর আমেঠি বরাবরই গান্ধী-নেহেরু পরিবারের আসন হিসেবেই পরিচিত। কয়েক দশক ধরে ভারতের রাজনীতিতে ওই আসনটি নিয়ন্ত্রণ করছেন এই পরিবারের সদস্যরা। কিন্তু সেখানেই এবার পিছিয়ে পড়েছেন রাহুল গান্ধী। ৪৮ বছর বয়সী রাহুল গান্ধী এই এলাকা থেকে আগে তিনবার এমপি হয়েছেন।

এবার লড়ছেন চতুর্থ বারের মতো। তবে এ আসনে হারলেও তিনি পার্লামেন্টের বাইরে চলে যাচ্ছেন না। কারণ কেরালার ওয়েনাডেতে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন রাহুল।

গত ১১ এপ্রিল থেকে ১৯ মে- মোট সাতটি ধাপে লোকসভা নির্বাচনের ভোট হয়েছে। সারা দেশে মোট ভোটার ছিল প্রায় ৯০ কোটি। এক হাজার ৮শ ৪১টি রাজনৈতিক দলের আট হাজারেরও বেশি প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৭২০ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী ছিল ৪ জন। ১৯৫১-৫২ সালে ভারতের প্রথম লোকসভা নির্বাচন সম্পন্ন হতে সময় লেগেছিল তিন মাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সব হিসেব টপকে গেল বিজেপি

আপডেট সময় : ১২:০০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯