ঢাকা ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা

মেহেরপুরের গাংনীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯ ১৮০ বার পড়া হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট |

মেহেরপুরের গাংনী উপজেলায় মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে মাদক ব্যবসায়ী নাজমুল হোসেন (২৮) নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) রাত দেড়টার দিকে উপজেলার করমদি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নাজমুল হোসেন সহড়াতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে মাদকের অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ওবাইদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত মাদক ব্যবসায়ী নাজমুল হোসেনের মরদেহ, একটি দেশীয় পিস্তল, এক কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে।

নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মেহেরপুরের গাংনীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০৯:১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯