ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বিনা পারিশ্রমিকে কৃষকের ধান কেটে দিলেন শিক্ষার্থীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯ ২২২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
টাঙ্গাইলের কালিহাতীতে ধানক্ষেতে আগুন দেয়া কৃষক আবদুল মালেক সিকদারের জমির ধান বিনা পারিশ্রমিকে কেটে দিলেন জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা গ্রামে গিয়ে মালেকের জমির ধান কাটার কাজে অংশ নেন ১৭ জন শিক্ষার্থী।

গত রোববার (১২ মে) শ্রমিক সংকট, বেশি মজুরি ও ধানের মূল্য কম হওয়ায় উপজেলার বানকিনা গ্রামের কৃষক আবদুল মালেক সিকদার তার ধানক্ষেতে আগুন দেন। ক্ষেতে আগুন দেয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। এরই পরিপ্রেক্ষিতে কৃষক আবদুল মালেকের জমির ধান কেটে দেয়ার উদ্যোগ নেন জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

ধান কাটতে আসা শিক্ষার্থী কৃষ্ণ বলেন, টাঙ্গাইলে শ্রমিক সংকটের পাশাপাশি বেশি মজুরি হওয়ায় কৃষকরা তাদের ক্ষেতের ধান কাটতে পারছেন না। কৃষকের এই নির্মম দিনে তাকে সহযোগিতা করতে আমরা সবাই তার ক্ষেতের ধান কাটায় সহযোগিতা করছি। বাজারে শ্রমিকের মজুরি অনেক বেশি; তাই আমরা স্বেচ্ছায় তার ক্ষেতের ধান কাটতে এসেছি।

কৃষক মালেক সিকদার বলেন, ক্ষোভে ধানক্ষেতে আগুন দিয়েছিলাম। খবর পেয়ে আজ দুপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমার ক্ষেতের ধান কেটে দেয়ার উদ্যোগ নেয়ায় আমি অভিভূত হয়েছি। এই ধান কাটায় শ্রমিক মজুরি বাবদ ৪২০০ টাকা, তিন বেলা খাওয়াসহ থাকার ব্যবস্থা করা থেকে মুক্ত হলাম। শিক্ষার্থীরা তার ২৮ শতাংশ জমির ধান কেটেছে বলেও জানান এই কৃষক।

তিনি আরও বলেন, গনমাধমে ধানক্ষেতে আগুন দেয়ার খবর দেখে সুপারশপ স্বপ্ন আমার জমির সব ধান কিনতে আগ্রহ প্রকাশ করে। কিন্তু তাদের ধার্যকৃত সাড়ে ৬০০ টাকা দরে ধান বিক্রি সম্ভব হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিনা পারিশ্রমিকে কৃষকের ধান কেটে দিলেন শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৬:৩১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯