ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঘুষ খাই না, কাউকে খেতে দেব না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০১৯ ২০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘আমি ঘুষ খাই না, কমিশন নিই না। কাউকে ঘুষ খেতে দেব না, কমিশন খেতে দেব না। সিন্ডিকেটের ব্যূহ আমি ভেদ করবই, এটা আমার আত্মবিশ্বাস। রাজউকের সব দুর্নীতিবাজকে সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে। দুর্নীতিবাজদের তালিকা আমার কাছে রয়েছে। এদের বিরুদ্ধে ক্রমান্বয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ গতকাল রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সেবা সহজীকরণ বিষয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। এ সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আখতার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ ম রেজাউল করিম বলেন, ‘সিন্ডিকেটের ব্যূহ ভেদ করতে না পারলে আমি হারিয়ে যাব অথবা যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদের কারণে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে তারা হারিয়ে যাবে। সিন্ডিকেটের ব্যবসা কেউ করতে চাইলে তাকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। সরকারের চেয়ে শক্তিশালী কেউ নেই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঘুষ খাই না, কাউকে খেতে দেব না

আপডেট সময় : ১১:১১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০১৯