ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ছাত্রলীগ সভাপতির বাবার গাঁজার বাগান !

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০১৯ ২০১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি দিনাজপুর;
দিনাজপুরের বিরামপুরে ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের বাবা বিরামপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন ওরফে টিটুর ইজারা নেয়া জমিতে শতাধিক গাঁজার গাছসহ কেয়ারটেকার মংলুকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে পৌর শহরের মিরপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিরামপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, পৌর শহরের মিরপুর মহল্লায় একটি আম বাগানে গাঁজা চাষের খবর পান অফিসার্স ইনচার্জ মনিরুজ্জামান। পরে পরিদর্শক (তদন্ত) সোহেল রানা অফিসার্স ইনচার্জের নির্দেশে কয়েকজন পুলিশ সদস্য নিয়ে ওই বাগানে যান। সেখানে গিয়ে দেখতে পান আম বাগানের ভেতরে গাঁজা চাষ করা হচ্ছে। সেখানে ১৫ দিন থেকে ১ বছরের অধিক বয়সের শতাধিক গাঁজার গাছ জব্দ করা হয়। বাগান থেকে কেয়ারটেকার মংলু আটক করা হয়েছে।

মংলু পুলিশকে জানিয়েছে যে, গত ছয়মাস থেকে ওই বাগানে কেয়ারটেকার হিসেবে কর্মরত রয়েছেন। টিটু মেটালের স্বত্ত্বাধিকারী আনোয়ার হোসেন তাকে কাজে লাগায়।

পুলিশ জানায়, আনোয়ার হোসেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আঃ রাজ্জাকের বাবা।

ওসি মো. মনিরুজ্জামান বলেন, বাগানটি জনৈক আফাজ উদ্দিনের। আনোয়ার হোসেন দীর্ঘদিন থেকে ইজারা নিয়ে চাষাবাদ করছেন। গাঁজা চাষের ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ছাত্রলীগ সভাপতির বাবার গাঁজার বাগান !

আপডেট সময় : ১০:২৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০১৯