ঢাকা ০২:০২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ওসি মোয়াজ্জেমকে রংপুরে বদলির প্রতিবাদে ‘জুতা প্রদর্শন’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯ ১৯৩ বার পড়া হয়েছে

বেরোবি প্রতিনিধি;
ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। এর প্রতিবাদে জুতা প্রদর্শন করে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন শিক্ষার্থীরা।

শনিবার নগরীর লালবাগ মোড়ে ওসি মোয়াজ্জেমকে রংপুর রেঞ্জ থেকে অবিলম্বে প্রত্যাহার এবং স্থায়ী চাকরিচ্যুত করার দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক রায়হান শরীফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার পূণ্যভূমি রংপুরে নুসরাত হত্যার সাহায্যকারী মোয়াজ্জেমের ঠাঁই হবে না।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুর রেঞ্জ থেকে প্রত্যাহার, স্থায়ী চাকরিচ্যুত এবং হত্যার ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জুতা প্রদর্শন করে নারী নির্যাতন ও হত্যাকারীদের সহযোগী ওসি মোয়াজ্জেম হোসেনের প্রতি ঘৃণা প্রকাশ করা হয়। পাশাপাশি হত্যার ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ওসি মোয়াজ্জেমকে রংপুরে বদলির প্রতিবাদে ‘জুতা প্রদর্শন’

আপডেট সময় : ১০:২২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯