ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মুখে পেট্রল ঢেলে বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯ ২১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি;
সাতক্ষীরা সীমান্তে মুখে পেট্রল ঢেলে কবিরুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশি যুবককে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

শুক্রবার মধ্যরাতে সীমান্তের বিপরীতে ভারতের দুবলিতে ওই বাংলাদেশিকে হত্যার পর লাশ কুশখালি সীমান্তের ছয়ঘরিয়া এলাকায় রেখে যায় বিএসএফ। তবে এ ঘটনার জন্য বিএসএফ দায়ী নয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিহত যুবক কবিরুল ইসলাম সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আজিজ মোল্লার ছেলে।

নিহত কবিরুলের ভাই রবিউল ইসলাম জানান, বাড়ির কাউকে কিছু না বলে শুক্রবার রাতে কবিরুল ইসলাম কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের দুবলি এলাকায় যায়।

সেখান থেকে ভারতীয় চাপাতাসহ অন্যান্য চোরাচালান সামগ্রী নিয়ে ফেরার পথে বিএসএফএর নজরে পড়ে। বিএসএফ তাকে মারপিট করে। পরে তার মুখে পেট্রল ঢেলে দেয়। এ ঘটনায় কবিরুল ইসলাম গুরুতর অসুস্থ হলে তাকে বাংলাদেশ সীমান্তে রেখে যায় বিএসএফ।

পরে তাকে বাড়িতে নেয়া হয়। অবস্থা গুরুতর হলে রাত ১২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক কবিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

কুশখালি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল জানান, কবিরুল চাপাতা আনতে ভারতে গিয়েছিলেন। বিএসএফ তাকে নির্মমভাবে পিটিয়ে আহত করে পরে মুখে পেট্রল ঢেলে দেয়।

সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের দেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। মুখে পেট্রল ঢেলে দেয়ার বিষয়টি মেডিকেল রিপোর্ট ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়। নিহতের লাশ ময়নাতদন্ত করা হবে।

জানতে চাইলে বিজিবির কুশখালি বিওপির নায়েক সুবেদার আরিফ বলেন, এমন কোনো ঘটনা আমার জানা নেই।

অপরদিকে বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, ঘটনাটি আমিও শুনেছি। হাসপাতালে লোক পাঠিয়েছি। তবে এ ঘটনার জন্য বিএসএফ দায়ী নয়। এমনকি ঘটনাটি ভারতীয় এলাকারও নয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তদন্ত করে দেখতে হবে তার মৃত্যুর প্রকৃত কারণ কী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মুখে পেট্রল ঢেলে বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ

আপডেট সময় : ০২:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯