ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯ ২০৮ বার পড়া হয়েছে

ডুমুরিয়া সংবাদদাতা;
খুলনায় রোহিঙ্গা সন্দেহে অজ্ঞাত এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে ডুমুরিয়া উপজেলার মাগুর ঘোনার কাঠালীয়া বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে সাহস ঘোষগাতী গ্রামের চিংড়ি ঘের মালিক মেহেদী মোড়ল ও কাঠালীয়া বাজারের মুদি দোকানদার মধুসুদন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ ।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে রোহিঙ্গা সন্দেহে অজ্ঞাত এক বৃদ্ধকে স্থানীয় লোকজন পিটিয়ে আহত করে। এক পর্যায়ে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী পাইকগাছা উপজেলার কপিলমনি হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।

স্থানীয় মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা বলেন, নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, নিহত ব্যক্তি রোহিঙ্গা কিনা এখনো জানা যায়নি। তাকে পিটিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছে।

এদিকে একই দিন রাতে উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া গ্রামে রোহিঙ্গা সন্দেহে পঞ্চাশোর্ধ এক নারীকে গ্রামবাসী আটক করে পিটিয়ে আহত করে। খবর পেয়ে মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে উদ্ধার করে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে খুলনা ও সাতক্ষীরা গ্রামাঞ্চলে ছেলে ধরা আতংক বিরাজ করছে। বোরকা পরা অপরিচিত নারী-পুরুষ গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ায় গত একসপ্তাহ ধরে এই আতঙ্ক শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রোহিঙ্গা সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০১:৫৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯