ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

লিচু বাগান সাবাড় করে দিল ছাত্রলীগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯ ২২২ বার পড়া হয়েছে

রাবি প্রতিনিধি |
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে মারধরের জেরে বিশ্ববিদ্যালয়ের গোদাগাড়ী বাগানের প্রায় সবগুলো গাছের লিচু সাবাড় করে দিয়েছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকেল বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের পেছনের গোদাগাড়ী বাগানে এ ঘটনা ঘটে।

প্রতিবেদক ঘটনাস্থলে উপস্থিত হলে ছাত্রলীগ নেতা সহ-সম্পাদক মনির তার সঙ্গে দুর্ব্যবহার করেন। মঙ্গলবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম রোকয়া হলের পেছনে লিচু পাড়তে যায় ছাত্রলীগ নেতা কানন ও মেহেদীসহ বেশ কয়েকজন।

এ সময় বাগান পাহারার দায়িত্বে থাকা স্থানীয় কয়েকজন তাদের লিচু পাড়তে বাধা দেন। তখন তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

কানন ও মেহেদী অভিযোগ করে, একপর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীদের এলোপাতাড়ি মারধর শুরু করে স্থানীয় ওই যুবকেরা। এতে ছাত্রলীগ নেতা কাননের দুই হাত ভেঙে যায় ও মেহেদীর পায়ে গুরুতর জখম হয়।

এ ঘটনায় নগরীর মতিহার থানায় মামলা দায়ের করেন আইন অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন। মামলায় একজনকে গ্রেপ্তার করে মতিহার থানা পুলিশ। এরপর বৃহস্পতিবার ছাত্রলীগ নেতাকর্মীরা ওই বাগানের সব লিচু পেড়ে ফেলেন।

বিকেলের দিকে ছাত্রলীগ নেতা মনিরসহ বিভিন্ন হলের ২০-৩০ নেতাকর্মী লিচু পাড়ছে, এমন খবর পেয়ে সেখানে গেলে মনির প্রতিবেদকের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে সাংবাদিক পরিচয় দিলে তারা সাংবাদিককে লিচু খাওয়ার প্রস্তাব দেন।

জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনার পর বাগান মালিক পলাতক রয়েছে। এখন ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা তাদের মতো করে বাগানের লিচু পেড়ে খাচ্ছে।’

ছাত্রলীগ নেতাকর্মীরা লিচু খাচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সেটা বলতে পারব না।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন।

বাগানের মালিক আব্দুল্লাহ ইবনে মনোয়ার বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা এক লাখ বায়ান্ন হাজার টাকায় লিচু বাগানটি ইজারা নিয়েছি। মঙ্গলবার দিবাগত রাতে ছাত্রলীগের আট নেতাকর্মী বাগানে এসে আমাদের দুই প্রহরীকে বেঁধে রেখে গাছ থেকে লিচু নামায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। আমাদের উপস্থিতি টের পেয়ে তাড়াহুড়ো করে পালানোর সময় তাদের দুজন গাছ থেকে পড়ে যায়। তখন আমরা তাদের দুজনকে ধরে মেরেছিলাম।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

লিচু বাগান সাবাড় করে দিল ছাত্রলীগ

আপডেট সময় : ১০:১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯