ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

চেয়ারম্যানের বাড়িতে সালিশ চলাকালে হামলায় যুবক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯ ২২৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি |

কুষ্টিয়া দৌলতপুরের মরিচা ইউনিয়নের বালিরদিয়া গ্রামে চেয়ারম্যানের বাড়িতে সালিশ চলাকালে প্রতিপক্ষের হামলায় মহিবুল মন্ডল (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত মহিবুল বালিরদিয়া গ্রামের জামাত মন্ডলের ছেলে।

স্থানীয় ও নিহতের মামা মইনুল হক জানান, বুধবার বিকেলে কলাগাছ কাটাকে কেন্দ্র করে মরিচা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলমের বাড়িতে সালিশ চলাকালে প্রতিপক্ষ পল্টু/তাহের গ্রুপের লোকজন মহিবুলের উপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে।

এ ঘটনায় গুরুতর আহত মহিবুলকে পরিবারের লোকজন মহিবুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন মহিবুলের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রোগীকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেয় চিকিৎসকরা। পরে ঢাকায় নেওয়ার পথে বুধবার রাত ১টার দিকে মহিবুলের মৃত্যু হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিপক্ষের হামলায় নিহত মহিবুলের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করেছে। আসামিদের ধরতে অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চেয়ারম্যানের বাড়িতে সালিশ চলাকালে হামলায় যুবক নিহত

আপডেট সময় : ১২:৫০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯