ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে গলা কেটে হত্যা করলো স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯ ২৩৬ বার পড়া হয়েছে

সিলেট ব্যুরো;
সিলেটের কানাইঘাটে পরকীয়া প্রেমের জেরে স্বামীকে গলা কেটে হত্যা করেছে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক। এই ঘটনায় পুলিশ ওই নারীকে আটক করেছে।

পরে ওই নারীর স্বীকারোক্তি মূলক জবানবন্দীর সূত্র ধরে হত্যাকাণ্ডের দু’দিন পর বুধবার ভোরে সেফটিক ট্যাংকের ভেতর থেকে স্বামী ফারুক আহমদ (৩০) এর লাশ উদ্ধার করা হয়েছে।

এ হত্যাকাণ্ডটি ঘটেছে রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বাউরভাগ ২য় খণ্ড গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক আহমদের স্ত্রী ৪ সন্তানের জননী হোসনা বেগম (২৮) এর সাথে তার স্বামীর চাচাতো ভাই প্রতিবেশী মোস্তফা (২৭) এর পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। স্ত্রীর পরকীয়ায় বাধা দেন স্বামী ফারুক আহমদ। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী হোসনা ও তার পরকীয়া প্রেমিক মোস্তফা ফারুককে খুন করার পরিকল্পনা করে।

এদিকে গত রবিবার গভীর রাতে ফারুক আহমদ যখন তার নিজ বসত ঘরে ঘুমিয়ে পড়েন। তখন স্ত্রী হোসনা বেগম, প্রেমিক মোস্তফা ও তাদের সহযোগীরা মিলে বসত ঘরের একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করে ফারুককে। হত্যা করার পর তার রক্তাক্ত লাশ পার্শ্ববর্তী গোরকপুর গ্রামের প্রবাসী মাসুক আহমদের সেফটিক ট্যাংকে ফেলে দিয়ে মুখ ঢেকে রাখে। এ ঘটনায় ফারুক আহমদের কোনো সন্ধান না পেয়ে তার স্বজনরা স্ত্রী হোসনা বেগমকে ফারুক কোথায় রয়েছে জানতে চাইলে সে বলে গত রবিবার ভোরে উঠে তিনি কাজের উদ্দেশে গেছেন, তারপর আর বাড়ি ফেরেনি।

ফারুককে খোঁজা-খুঁজি করে কোথাও না পেয়ে গত মঙ্গলবার রাতে ফারুক আহমদের চাচা সমছুল হক কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করতে আসলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আহাদ ঘটনাটি গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক ফারুক আহমদের বাড়িতে পুলিশ পাঠান।

থানার এসআই সুরঞ্জিত ঘটনাস্থলে গিয়ে ফারুক আহমদের বসত ঘরে ঢুকে দেখতে পান তার বিছানার খাঁটের উপর রক্তের দাগ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, ঘরের মেঝেতেও রক্তের দাগ ও পায়ের চিহ্ন পেয়ে তিনি তার স্ত্রী হোসনা বেগমকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে হোসনার জবানবন্দীর প্রেক্ষিতে থানার ওসি আব্দুল আহাদসহ একদল পুলিশ বুধবার ভোরে ফারুক আহমদের লাশ সেফটিক ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করেন।

থানার ওসি আব্দুল আহাদ জানিয়েছেন, ফারুক আহমদকে তার স্ত্রী হোসনা বেগম ও তার পরকীয়া প্রেমিক মোস্তফা মিলে গলা কেটে হত্যা করেছে। স্ত্রী হোসনা বেগমকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত মোস্তফাসহ তার সহযোগীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে। স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তিনি জানান।

থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে গলা কেটে হত্যা করলো স্ত্রী

আপডেট সময় : ০৬:৩২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯