ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

৬ বছরের এতিম শিশুকে ধর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯ ২২৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পশ্চিম কুপতলা মধ্যপাড়া গ্রামে ছয় বছর বয়সী প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষণের শিকার শিশুটি অসুস্থ অবস্থায় এখন গাইবান্ধার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটির জন্মের তিন মাস পর তার বাবা মোকছেদুল ইসলাম মারা যায়। পাঁচ মাস পর তার মা লাবণী বেগম অন্যখানে বিয়ে করে চলে যান। ফলে এতিম শিশুটি তার দাদির বাড়ি পশ্চিম কুপতলা মধ্যপাড়া গ্রামের বাড়িতে থেকে প্রতিপালিত হয়। দাদির কথা অনুযায়ী রোববার সন্ধ্যায় টর্চ লাইট নিয়ে আসার জন্য প্রতিবেশী আইয়ুব খানের ঘরে যায় শিশুটি। এ সময় ঘরে থাকা আইয়ুব খানের বখাটে ছেলে শাকিল মিয়া শিশুটিকে মুখ চেপে ধর্ষণ করে। পরে চাকু দিয়ে ভয় দেখিয়ে বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। শিশুটি বাড়িতে এসে সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে দাদি জিজ্ঞাসা করলে ধর্ষণের ঘটনাটি জানায়। ওই রাতেই স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলে শাকিল মিয়ার পরিবার হুমকি দিয়ে তাদেরকে বিদায় করে দেয়। পরে অসুস্থ শিশুটিকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ধর্ষণের শিকার শিশুটির দাদী বাদী হয়ে সোমবার রাতে চারজনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন।

গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের গাইনি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. তাহেরা আক্তার মনি বলেন, মঙ্গলবার শিশুটির মেডিকেল টেস্ট সম্পন্ন করা হয়েছে। শিশুটির কিছু সমস্যার আলামত পাওয়া গেছে।

এ ব্যাপারে সদর থানা পুলিশের ওসি খান মো. শাহরিয়ার বলেন, এ ঘটনায় থানায় মামলা করার পর অপরাধীকে গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। তবে অভিযুক্ত শাকিল মিয়ার বাবা আইয়ুব খানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৬ বছরের এতিম শিশুকে ধর্ষণ

আপডেট সময় : ০৭:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯