ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মাংসের দাম বেশি নিয়ে ফাঁসল তিন ব্যবসায়ী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯ ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
চট্টগ্রামে রমজানে গরুর মাংসের কেজিপ্রতি নির্ধারিত দাম ৫৩০ টাকা। কিন্তু ক্রেতাদের কাছ থেকে কেজিপ্রতি ৭০ টাকা বাড়িয়ে ৬০০ টাকায় মাংস বিক্রি করছিলেন তিন বিক্রেতা। এ অপরাধে তাদের ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে নগরের অক্সিজেন এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. বাদশা (৩৪), মো. আজগর আলী (৪০) এবং আব্দুশ শুক্কুর (৩৮)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অক্সিজেন এলাকার জাহাঙ্গীর মার্কেট, চৌধুরী কমপ্লেক্স এবং সিরাজ মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় গরুর মাংস কেজিপ্রতি ৭০ টাকা বাড়িয়ে ৬০০ টাকায় নেয়ায় তিন মাংস বিক্রেতাকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, সবজির মূল্য তালিকা না টাঙিয়ে এবং নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে সবজি বিক্রির দায়ে চার সবজি বিক্রেতাকেও ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। তারা হলেন- আব্দুল হক (৩৯), মো. ইসমাইল (২৪), মো. মানিক (৩০) এবং মো. কাঞ্চন (৫৬)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাংসের দাম বেশি নিয়ে ফাঁসল তিন ব্যবসায়ী

আপডেট সময় : ০৫:২০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯