ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

গণিতে ফেল করায় মাদরাসাছাত্রীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯ ২০০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর ;

দাখিল পরীক্ষায় ফেল করায় লক্ষ্মীপুরের রামগঞ্জে সুমাইয়া আক্তার (১৭) নামে এক মাদরাসাছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যায় রামগঞ্জ পৌরসভার টামটা এলাকায় রেহান উদ্দিন মুন্সি বাড়িতে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ওই ছাত্রী আত্মহত্যা করে।

নিহত সুমাইয়া আক্তার মুন্সি বাড়ির আমিন উল্যাহ সরকারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমাইয়া রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু সে গণিতে ফেল মাদরাসায় টানানো ফলাফল তালিকায় তার নাম আসেনি। এতে অভিমান করে সে আত্মহত্যা করে।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন জানান, মেয়েটি গণিতে অকৃতকার্য হয়েছে। এতে অভিমান করেই সে আত্মহত্যা করেছে। পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। মেয়েটি আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন জানিয়েছে। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গণিতে ফেল করায় মাদরাসাছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ১০:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯