ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নাতনিকে ধর্ষণের সময় নগ্ন অবস্থায় দাদা ধরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯ ১৯৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের সময় হাতেনাতে ধরা পড়েছে দাদা। এ ঘটনায় দাদাকে গ্রেফতার করেছে পুলিশ।

মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। পাশাপাশি গ্রেফতার হওয়া দাদার সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ধর্ষণের শিকার শিশুটির মা জানান, ষাটোর্ধ্ব ওই ব্যক্তি সম্পর্কে শিশুটির চাচাতো দাদা। একই বাড়িতে তাদের বসবাস। শুক্রবার (৩ মে) সন্ধ্যা ৭টার দিকে মেয়েকে বাড়িতে রেখে পাশের বাড়িতে যান মা। এ সময় ফাঁকা বাড়িতে একা পেয়ে তার মেয়েকে ধর্ষণ করে ওই ব্যক্তি। কিছুক্ষণ পর মেয়ের বাবা বাজার থেকে বাড়িতে এলে মেয়ের চিৎকার শুনে হাতেনাতে ওই ব্যক্তিকে নগ্ন অবস্থায় ধরে ফেলেন। পরে থানায় খবর দিলে রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের পর শনিবার দুপুরে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন।

ওসি আরও বলেন, ধর্ষণের শিকার ছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। শিশুটির খোঁজখবর রাখবে পুলিশ।

মানিকগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. লুৎফর রহমান বলেন, শিশুটির ডাক্তারি পরীক্ষা শনিবার দুপুরে সম্পন্ন করা হয়েছে। তিন সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে রিপোর্ট দেবে মেডিকেল টিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নাতনিকে ধর্ষণের সময় নগ্ন অবস্থায় দাদা ধরা

আপডেট সময় : ০৯:৫৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯