ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দুস্থদের ২১ লাখ টাকা আত্মসাৎ করলেন চেয়ারম্যান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯ ১৮৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
ভিজিডি কার্ডধারী দুস্থ মহিলাদের সঞ্চয়ের ২১ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করেছেন বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উ থোয়াইচিং।

২১ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের প্রতিবাদে চেয়ারম্যান উ থোয়াইচিংয়ের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন কার্ডধারী দুস্থ মহিলা ও স্থানীয়রা।

রোববার দুপুরে বান্দরবান প্রেস ক্লাবের সামনে দুস্থ মহিলাদের সঞ্চয়ী টাকা, উন্নয়ন প্রকল্পের টাকা এবং উন্নয়ন বরাদ্দের খাদ্য শস্য আত্মসাতের অভিযোগ এনে এ মানববন্ধন করেন তারা। ২০১৭ ও ২০১৮ সালের ভিজিডি কর্মসূচির উপকারভোগীরা এ মানববন্ধনে অংশ নেন।

এ সময় তারা বলেন, সোলার বিতরণের সময় মেম্বারের মাধ্যমে এক থেকে দুই হাজার টাকা, আর দুই বছর মেয়াদি ভিজিডি কার্ডের জন্য এক হাজার ৫০০ থেকে তিন হাজার টাকা পর্যন্ত নিয়েছেন চেয়ারম্যান উ থোয়াইচিং। পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন ভুয়া প্রকল্প দেখিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন চেয়ারম্যান।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন ভুক্তভোগীরা। স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন, ২০১৭ ও ২০১৮ সালের মোট দুই বছরের ভিজিডি কর্মসূচির ৪৫০ জন উপকারভোগীর ২১ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করেছেন ২নং তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উ থোয়াইচিং।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দুস্থদের ২১ লাখ টাকা আত্মসাৎ করলেন চেয়ারম্যান

আপডেট সময় : ০৪:৩০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯