ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে বাঘের থাবায় জেলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯ ২০১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি;

সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরতে গিয়ে রয়েল বেঙ্গল টাইগারের থাবা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন এক জেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আঠারোবেকি নদীর রাজাখালি খালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সুন্দরবনের নদীতে সহোদর ভাইয়ের বৈঠার আঘাতে জেলে আশরাফুলকে ক্ষতবিক্ষত অবস্থায় ছেড়ে দিয়ে পালিয়ে যায় বাঘ।

সুন্দরবন বিভাগের সহকারি বন সংরক্ষণ জিএম রফিকুল ইসলাম বলেন, বনবিভাগের পাস নিয়ে দুই ভাই খোকন ও হাফু একটি ডিঙ্গি নৌকায় বসে নদীতে কাঁকড়া ধরছিল। এ সময় একটি বাঘ পেছন দিক থেকে এসে বড় ভাই আশরাফুল ইসলাম খোকনের ঘাড় মটকে ধরে। এ সময় ছোট ভাই হাফু হাতে থাকা বৈঠা দিয়ে বাঘের মাথায় সজোরে কয়েক ঘা বসিয়ে দেয়। বাঘটি তখন আত্মরক্ষার্থে খোকনকে ছেড়ে দ্রুত বনের মধ্যে পালিয়ে যায়।

তিনি আরো জানান, খবর পেয়ে বনবিভাগের লোকজন তাদের উদ্ধার কাজে সহায়তা দেয়। আশরাফুল ইসলাম খোকনকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে বাঘের থাবায় জেলে

আপডেট সময় : ০৮:৫৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯