ঢাকা ০২:১২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন দিল স্বামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯ ২৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
রংপুরের মিঠাপুকুরে তন্বী আক্তার (২২) নামে এক গৃহবধূর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ সময় তাদের চার বছরের একমাত্র ছেলেও কিছুটা দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মা ও ছেলেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তন্বীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় স্বামী ওয়াহেদুজ্জামান ওয়াশিম আকরামকে (৩২) আটক করেছে পুলিশ। আটক ওয়াশিম আকরাম যাদবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

আহত গৃহবধূর চাচাতো ভাই সোহেল জাগো নিউজকে জানান, প্রেমের সম্পর্কের জেরে প্রায় ছয় বছর আগে একই ইউনিয়নের কোমরগঞ্জ খোর্দ্দ মহদীপুর গ্রামের আব্দুর রশীদের মেয়ে তন্বীর সঙ্গে ওয়াশিম আকরামের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি ছেলেসন্তান জন্ম নেয়।

বৃহস্পতিবার দুপুরে ছেলে তামিমকে মারধর করেন মা তন্বী আক্তার। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ঘরে থাকা পেট্রল তন্বীর শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেয় ওয়াশিম আকরাম। পরে প্রতিবেশীরা তন্বীকে উদ্ধার করে বেলা ২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কতর্ব্যরত চিকিৎসক ডা. রুপশ্রী পাল জানান, আগুনে তন্বীর শরীরের ৯৯ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন জানান, এ ঘটনায় স্বামী ওয়াশিম আকরামকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন দিল স্বামী

আপডেট সময় : ১০:৫৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯