ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯ ২২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; 

নির্ধারিত সময়ের মধ্যে শপথ গ্রহণ না করায় শূন্য ঘোষণা করা হয়েছে বগুড়া-৬ সংসদীয় আসনটি; ওই আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাতে সংসদে অধিবেশন চলাকালে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী আসনটি শূন্য ঘোষণা করে সংসদ কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিষয়টি সংসদকে জানান। এর ফলে বগুড়া-৬ আসনটিতে নতুন করে নির্বাচনের উদ্যোগ গ্রহণ করবে নির্বাচন কমিশন।

সংবিধান অনুযায়ী কোনও সংসদ সদস্য নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে শপথ নিতে না পারলে ওই আসন শূন্য হবে। তবে এই ৯০ দিনের মেয়াদ শেষ হওয়ার আগে স্পিকার যথার্থ কারণে তা বাড়াতে পারবেন।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পরের মাসে অর্থাৎ ৩০ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন বসে। সে হিসেবে ২৯ মার্চ প্রথম সংসদ অধিবেশনের ৯০ দিন শেষ হয়।

এবারের নির্বাচনে অভাবনীয় বিপর্যয় হয় বিএনপির। ৩০০ আসনের ২৮৩টিতে বিএনপির দুই জোট জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের প্রার্থীরা ভোট পর্যন্ত টিকে ছিলেন। সব মিলিয়ে আট আসন পায় বিএনপির দুই জোট। বিএনপি ছয়টি, বাকি দুটি গণফোরাম।

একাদশ সংসদে গণফোরামের দুইজন এবং বিএনপির পাঁচজন নির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। শপথ নিতে বাকি রয়ে যাওয়া মির্জা ফখরুল বলছেন, দলীয় সিদ্ধান্তেই কৌললের অংশ হিসেবে শপথ নিচ্ছেন না তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আপডেট সময় : ১১:৩৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯