ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের শেরপুর বাজারে পাবলিক টয়লেট না থাকায় দুর্ভোগ ও ভোগান্তি চরমে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯ ৩৪১ বার পড়া হয়েছে

শেখ সাহেদ মিয়াঃ মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারটি সিলেট বিভাগের ৪টি জেলার মিলনস্থল হওয়ায় প্রতিদিন অনেক লোকের যাতায়াত এই বাজার থেকে হয়ে থাকে।

মৌলভীবাজার সদর উপজেলার বৃহত্তর ও ব্যস্ততম বাজার শেরপুর ও ভবিষ্যৎ অর্থনৈতিক অঞ্চলে পাবলিক টয়লেট বা গণ শৌচাগারের অভাবে জনদুর্ভোগে বন্দি হয়ে পড়েছে শেরপুর বাজারবাসী ও যাত্রীরা, ফলে প্রত্যন্ত গ্রাম গঞ্জ থেকে ছুটে আসা জনসাধারনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অন্যদিকে এই বাজারে সপ্তাহে প্রত্যেক দিন হাট বাজার। সাধারণত বাজারে লোক জনের সংখ্যা বৃদ্ধি পায়। বিভিন্ন অফিস আদালত বাজারে হওয়াতে সব সময় পুরুষ মহিলাদের আনা গোনা থাকে বাজারে। বিশেষ করে মহিলা পথচারিদের ভোগান্তিতে পড়তে হয় বেশি ভাগই।

সরেজমিনে বাজার ঘুরে দেখা যায় যে, বাজারের বাসষ্টেশন, মাছ বাজার, তরকারী বাজার, কাচা বাজার সহ বিভিন্ন স্থানে কোন সরকারী পাবলিক টয়লেট বা গন সৌচাগার না থাকার ফলে নানান দুর্ভোগের শিকার হচেছ পথচারীরা।

এসময় মোবাইল ফোনে ও সরাসরি অনেকের সাথে কথা হলে তারা বলেন। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চুরর সাথে ফোন আলাপ হলে তিনি বলেন- বাজারে এরকম পরিস্থিতি প্রতিনিয়ত যাত্রীদের মোকাবেলা করতে হয়,তিনি বলেন পাবলিক টয়লেটের জন্য আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে,এটা বাজারবাসীর প্রানের দাবী।

মোবাইল ফোনে স্থানীয় মেম্বার নজমুল হক বলেন- আমি অনেক বার চেষ্টা করেছি এমনকি আবেদন পর্যন্ত করেছি,তাতে কোন সমাধান পাইনি,আমার কাছ থেকে যতটুকু সহযোগিতার প্রয়োজন আমি করবো।

বাজারের ব্যবসায়ী এমদাদ মোহাম্মদ সিরাজ বলেন বাজারে আমার আল মোবারকের একটি কাউন্টার আছে আমি সকালে এসে দেখি আমার কাউন্টারের সামনে কে যেন মল ত্যাগ করে চলে গেছে।

সিলেট বাস কাউন্টারের ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন-আমরা প্রায় সময় দেখি বাজারে পাবলিক টয়লেটের অভাবে যাত্রীরা কতটুকু সমস্যায় পড়তে হয়,তেমনি ভাবে মৌলভীবাজার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু মিয়া একই রকম মন্তব্য করেন।

চিকিৎসার জন্য ডাক্তারের কাছে আসা মহিলাদের সাথে থাকা শিশুদের মলমুত্র চোখে পড়ার মত,এমনকি পথচারীরা যেখানে সেখানে মল মূত্র ত্যাগ করে ফলে দুর্গন্ধের কারনে অস্বস্তিকর পরিবেশ তৈরী হয়েছে। শেরপুর বাজারে ব্যবসায়ীদের ও শ্রমিকদের দাবী, এতবড় ব্যস্ততম বাজারে অন্তত পক্ষে একটি হলেও টয়লেট নির্মাণ করে জনসাধারণের দুর্ভোগ থেকে মুক্তির সহায়তা করার জন্য বাজার কমিটি সহ উর্ধত্বন কৃর্তপক্ষের কাছে সুনজর দাবী করেছেন।

সচেতন মহলের মতে, দূর-দূরান্ত থেকে আগত ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে দ্রুততম সময়ে পাবলিক টয়লেট বা গন শৌচাগার নির্মাণ করার আহবান ব্যবসায়ীদের।

শেরপুর বাজার ব্যবসায়ী, শিক্ষার্থী, যুব সমাজ, ও অসহায় সাধারণ লোকজন সহ সর্বস্তরের মানুষদের মাঝে অন্যরকম আতংক বিরাজ করছে এভাবে যদি পরিবেশ দূষিত হতে থাকে তাহলে কোন একদিন আসবে শেরপুর বাজারের অবস্থা বেগতিক হবে।

সাধারণ জনগণ,পথচারী ও যাত্রীদের পাবলিক শৌচাগার না থাকায় অনেক অসুবিধায় পড়তে হয় যা প্রতিনিয়ত চোখের সামনে ঘটে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছে শেরপুর বাজারের সচেতন মহলের সবাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মৌলভীবাজারের শেরপুর বাজারে পাবলিক টয়লেট না থাকায় দুর্ভোগ ও ভোগান্তি চরমে

আপডেট সময় : ০৪:৩৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯