ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯ ১৯৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
মৌলভীবাজারের কুলাউড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছামিরা আক্তার (১৪) নামে ৮ম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে জখম করেছে জুয়েল (১৯) নামে এক যুবক। শনিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ঘাটেরবাজার এলাকায় ওই ছাত্রীর ওপর এ হামলার ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হামলাকারী জুয়েলকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

আহত ছাত্রীর চাচা মুজিবুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুলাউড়া উপজেলা সদরের আলহেরা ইসলামী কেজি স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী ছামিরা আক্তারকে বেশ কিছুদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল সাদিপুর গ্রামের বকুল মিয়ার ছেলে জুয়েল। এতে রাজি না হওয়ায় শনিবার দুপুর আড়াইটার দিকে ছামিরা স্কুল থেকে প্রথম সাময়িক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে জুয়েল দা দিয়ে অতর্কিতভাবে তাকে কুপিয়ে জখম করে। এ সময় ছামিরার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন বখাটে জুয়েলকে দাসহ আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ জুয়েলকে থানায় নিয়ে যায়।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, ওই ছাত্রীকে মাথার ডান থেকে পেছনের দিকে কোপানো হয়েছে। এতে তার ডান কান অর্ধেকটা ঝুলে গেছে। পেছন দিকে কোপের গভীরতা দুই ইঞ্চি পরিমাণ। আহত শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলেও তিনি জানান।

কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, এ ঘটনায় মামলা হবে। আটক জুয়েলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৬:২১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯