ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

চিকিৎসা করাতে না পেরে বৃদ্ধ কৃষকের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯ ১৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাধবপুর এলাকায় মেশের আলী (৭০) নামে এক বৃদ্ধ কৃষক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে দরজা ভেঙে ওই কৃষকের মরদেহ উদ্ধার করেছে স্বজনরা।

গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন মেশের আলী। পরিবারের লোকজন জানিয়েছে আর্থিক অনটনের কারণে তিনি চিকিৎসা করাতে পারছিলেন না। অভাবে কারণে পারিবারিক অশান্তিও ছিল।

এরই জের ধরে শুক্রবার দিবাগত রাতে নিজ শোবার ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। টের পেয়ে শনিবার সকাল ৮টার দিকে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। পরে পুলিশ গিয়ে মরদেহ থানায় নেয়।

অন্যদিকে, রাজশাহীতে মাহফুজুর রহমান (২৫) নামে এক কলেজছাত্রও আত্মহত্যা করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ডেপুটি রেজিস্ট্রার মোকলেসুর রহমানের ছেলে এবং রাজশাহীর একটি কলেজের স্নাতক (সম্মান) শেষ বর্ষে ছাত্র ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে দুপুরের পর মরদেহ নিয়ে গেছেন স্বজনরা। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে থানায়।

নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, শুক্রবার দিবাগত রাতে নিজ শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে ফাঁস দেন মাহফুজুর রহমান। শনিবার সকালে তার মরদেহ দেখতে পান স্বজনরা।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি মাহফুজুর রহমান মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চিকিৎসা করাতে না পেরে বৃদ্ধ কৃষকের আত্মহত্যা

আপডেট সময় : ০৬:০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯